ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক দীর্ঘ ১১ মাস পরে আমেরিকা থেকে বাংলাদেশে ফিরেছেন। গতকাল রাত সাড়ে ১১টায় বাংলাদেশে বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা পৌছেছেন। এসময় জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বর্ধিত সভায় যোগ দিতে এবং জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির বিজয় সুনিশ্চিত করতে জেলা ছাত্রলীগকে রাজপথে আরো বেগবান করতে তিনি বাংলাদেশে আসলেন। (প্রেসবিজ্ঞপ্তি)
