ছবির ক্যাপশন:

দর্শনা অফিস: দর্শনা দক্ষিন চাঁদপুর টাওয়ার পাড়ায় ২২ বোতল ফেনসিডিলসহ দুই যুবক আটক। আটককৃতরা হলেন দর্শনা দক্ষিন চাঁদপুর টাওয়ার পাড়ার শাহাজাহান আলীর ছেলে ওয়াসিম (২৫) ও একই পাড়ার কালাম হোসেনের ছেলে সোহেল (১৮)।পুলিশ জানায়,গতকাল শনিবার দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই সাইদুর সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিন চাঁদপুর টাওয়ার পাড়ায় মাদক বিরধী অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ঐ দুই যুবককে গ্রেফতার করে। ২২ বোতল ফেনসিডিল নিয়ে ওয়াসিম ও সোহেল টাওয়ার পাড়ার পার্শবরতি জলিলের বাড়ির উপর দিয়ে যাচ্ছিল। এসময় পুলিশ তাদের দুজনের হাতেনাতে আটক হয়। এর বিকাল ৪টার সময় আটককৃ দুই যুবককে ফেন্সিডিলসহ দামুড়হুদা থানায় সোপার্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
