ছবির ক্যাপশন:
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান দুদু। গতকাল রোববার তিনি এ মতবিনিময় করেন। এসময় শামসুজ্জামান দুদু সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে কাজ করার প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, যুগ্ম-আহ্বায়ক মজিবুল হক মালিক মজু, জেলা বিএনপির সদস্য এম. জেনারেল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন, জেলা বিএনপি নেতা রেজাউল করিম মুকুট, চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির সভাপতি এ্যাড. শামীম রেজা ডালিম, সাধারণ সম্পাদক আবু জাফর মন্টু, আলমডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য এস কে সাদী, কৃষকদল নেতা আবু জাফর, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা, যুগ্ম-সম্পাদক মঞ্জুরুল জাহিদ প্রমূখ।
