দর্শনা মোবারকপাড়ার পেশাদার চোর সাহারুল গ্রেফতার

আপলোড তারিখঃ 2018-12-03 ইং
দর্শনা মোবারকপাড়ার পেশাদার চোর সাহারুল গ্রেফতার ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা মোবারকপাড়ার পেশাদার চোর সাহারুলকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের রেলকলোনী থেকে গ্রেফতার করে দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশ। সে দর্শনা মোবারকপাড়ার পিয়ার আলীর ছেলে। গ্রেফতারকৃতকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ এমএম সেলিম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালায় দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের রেলকলোনীতে। এসময় সেখান থেকে চুরি ও মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সাহারুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় ও সৈয়দপুর রেলওয়ে জিআরপি থানায় মামলা রয়েছে। পুলিশ আরো জানান, সে একজন পেশাদার চোর। দর্শনা ও সৈয়দপুর রেল ইয়ার্ড থেকে রেলের মালামাল চুরির ৩টি মামলাসহ দামুড়হুদা মডেল থানায় চুরি ও মারামারিসহ ৭টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)