দর্শনায় ফেনসিডিলসহ মিনারুল গ্রেফতার

আপলোড তারিখঃ 2018-12-03 ইং
দর্শনায় ফেনসিডিলসহ মিনারুল গ্রেফতার ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের মিনারুলকে (৩২) ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। মিনারুল দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্ট স্টেশন টাওয়ারপাড়ার মিনতা কুলির ছেলে। গ্রেফতারকৃতর কাছ হতে উদ্ধার করা হয়েছে ৪ বোতল ফেনসিডিল। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ এমএম সেলিম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে মাদক বিরোধী অভিযান চালায় দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্ট স্টেশন টাওয়ারপাড়ায়। এসময় বাড়ির পার্শ্ববর্তী বাঁশবাগান থেকে ৪ বোতল ফেনসিডিলসহ মিনারুল নামের মাদকব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে মাদক আইনে মামলা দায়ের করে দামুড়হুদা মডেল থানা পুলিশে আজ সোপর্দ করবে বলে জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)