বিএনপির মনোনয়ন পাওয়ায় অহিদুল ইসলাম বিশ্বাসকে সংবর্ধনা

আপলোড তারিখঃ 2018-12-03 ইং
বিএনপির মনোনয়ন পাওয়ায় অহিদুল ইসলাম বিশ্বাসকে সংবর্ধনা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-১ নির্বাচনী আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় অহিদুল ইসলাম বিশ্বাসকে সংবর্ধনা দিয়েছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা। গতকাল রবিবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজাহান খান। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এম শাহাজান মকুল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি হাজী মজিবর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মির্জা ফরিদুল ইসলাম শিপলু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী রবিউল ইসলাম বাবলু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মুন্সি আওরঙ্গজেব বেল্টু, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল খালেক, জেলা যুবদলের সাবেক আহবায়ক খালিদ মাহমুদ মিল্টন প্রমূখ। (প্রেস বিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)