ঝিনাইদহে বোমাসহ দুই শিবির কর্মী আটক

আপলোড তারিখঃ 2018-12-03 ইং
ঝিনাইদহে বোমাসহ দুই শিবির কর্মী আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকা থেকে ককটেল ও পেট্টোল বোমাসহ ২ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-ঝিনাইদহ সদর উপজেলার দরি গোবিন্দপুর গ্রামের দলিল উদ্দিন বিশ্বাসের ছেলে আব্দুল আলীম ও একই উপজেলার কালুহরপুর গ্রামের সফর আলীর ছেলে নাজমুল হোসেন। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, নাশকতা পরিকল্পনার জন্য বেশ কয়েকজন জামাত-শিবির নেতাকর্মী বিষয়খালী এলাকায় অবস্থান করছিল। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিনো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যারা যায়। সে সময় আব্দুল আলিম ও নাজমুল ইসলাম নামে দুই জামাত শিবির কর্মীকে আটক করে। পরে তাদের কাছ থেকে ১৫ টি হাত বোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয় ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)