আলমডাঙ্গায় মাদকব্যবসায়ীসহ আটক ৬

আপলোড তারিখঃ 2018-12-03 ইং
আলমডাঙ্গায় মাদকব্যবসায়ীসহ আটক ৬ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে দু’মাদকব্যবসায়ীসহ ৬ জনকে আটক করেছে। জানা গেছে, গতকাল রবিবার ভোররাতে ডাউকী ইউনিয়নের বাদেমাজু গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মাদকব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও একই ইউনিয়নের বিনোদপুর গ্রামের দাউদ মন্ডলের ছেলে মাদকব্যবসায়ী মোলামকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে পুলিশ ৫টি প্যাথেডিন উদ্ধার করে। এছাড়াও জামজামী গ্রামের বাকা মন্ডলের ছেলে মামলার আসামি জামিরুল, হারদী ইউনিয়নের কাঠাভাঙ্গা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে জিআর মামলার আসামি বকুল ও বড় গাংনী গুচ্ছ গ্রামের বিলায়েত হোসেনের ছেলে জিআর মামলার আসামি মুন্নাকে আটক করে। গতকাল তাদের সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)