ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি কামালকে আটক করেছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ জেহালা ইউনিয়নের গজারি মাঠের চারিদিকে ঘিরে ফেলে। এ সময় কামাল গজাড়ি মাঠে তামাক চাষ করছিল। পুলিশ অতর্কিতভাবে মাঠ থেকে বাবু হত্যা মামলার পলাতক আসামি কামালকে আটক করে। কামালের পরিবার সূত্রে জানা যায়, ৭/৮ মাস আগে গড়চাপড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে কামালের এক ভাইকে বাবু প্রতিহিংসাবসত বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছিল। সেই হত্যার প্রতিশোধ নিতে কামাল, বাবুকে হত্যা করে। গতকাল তাকে সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করেছে।
