গাংনীতে এমপি প্রার্থীর মোটর সাইকেল চুরি!

আপলোড তারিখঃ 2018-12-03 ইং
গাংনীতে এমপি প্রার্থীর মোটর সাইকেল চুরি! ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী শহরের হাসপাতালপাড়ার জাবেদুর রহমান জনির মোটরসাইকেল চুরি হয়েছে। গতকাল রোববার সন্ধ্যার পর বাড়ির সামনে থেকে চুরি হয়। জাবেদুর রহমান জনি মেহেরপুর-২ আসনে এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতায় রয়েছে। তিনি ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং গণঐক্য মনোনীত প্রার্থী। জাবেদুর রহমান জনির পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাসার সামনে মোটরসাইকেলের ঘাড় তালা দিয়ে তিনি বাসায় প্রবেশ করেন। আধাঘন্টা তিনি বাসায় অবস্থান করেন। এ ফাঁকে মোটরসাইকেলটি চুরি হয়। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলছে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, চুরির খবর পেয়ে বিভিন্ন স্থানে সন্ধান করা হচ্ছে। চোর যেই হোক তাকে আটক ও মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)