ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ওয়াবদা জামে মসজিদে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ করেছেন মসজিদ কমিটির সদস্যরা। মসজিদ কমিটির সেক্রেটারি এম হাসান বলেন, প্রতিদিনের ন্যায় শনিবার ভোরে মসজিদে নামাজ পড়তে এসে দেখি মসজিদের বাইরে গ্রিল ভাঙ্গা। এ সময় মসজিদে বিভিন্ন মূল্যবান জিনিস থাকলেও দান বাক্সে রাখা সামান্য কিছু টাকা নিয়ে যায়। তবে অন্যান্য জিনিস এলোমেলো করলেও সেগুলো নেয়নি। চোর তবে চুরির উদ্দেশ্য কি ছিল এই নিয়ে মসজিদ কমিটির ভিতরে এক রহস্যজনক ধারণার জন্ম নিয়েছে। খবর পেয়ে গতকাল সকালে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, গত দেড় বছর আগে এই মসজিদেই নগদ টাকাসহ টুকিটাকি জিনিস চুরি হয়ে যায়।
