জীবননগরে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার

আপলোড তারিখঃ 2018-12-02 ইং
জীবননগরে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে বিজিবির মাদক ও চোরাচালান অভিযানে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার হয়েছে। গতকাল শনিবার রাত দেড়টার দিকে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জানা গেছে, গতকাল শনিবার রাতে ঝিনাইদহ ব্যাটালিয়ন ৫৮ বিজিবির অধিনস্থ গয়েশপুর বিওপির টহলদল সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্তে ৬৯নং পিলারের নিকট গয়েশপুর একটি আম বাগানের মধ্যে থেকে ২৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৯শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্যে ১ লাখ ১১ হাজার ১৫০টাকা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)