আখের মুল্য বৃদ্ধি ও বকেয়া পরিশোধের দাবিতে কেরুজ চিনিকল এলাকায় আখচাষীদের বিক্ষোভ সমাবেশ

আপলোড তারিখঃ 2016-11-24 ইং
আখের মুল্য বৃদ্ধি ও বকেয়া পরিশোধের দাবিতে কেরুজ চিনিকল এলাকায় আখচাষীদের বিক্ষোভ সমাবেশ ছবির ক্যাপশন:

``

দর্শনা অফিস: আখের মূল্য বৃদ্ধি ও বকেয়া পরিশোধের দাবীতে গতকাল কেরু মিল এলাকায় সকাল ১০টার দিকে আখচাষীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেরু চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কৃষকরা পূর্জি ব্যবস্থা বাতিল এবং শিওর ক্যাশের মাধ্যমে আখ বিক্রির টাকা প্রদান বন্ধ করা এবং আখের মূল্যে বৃদ্ধি করা ও কৃষকদের বকেয়া পরিশোধের দাবী তুলে বক্তব্য রাখেন, আখচাষী কল্যাণ সংস্থার উপদেষ্টা আকমত আলী, শহিদুল ইসলাম, হুমায়ন আহম্মেদ, জাকির চৌধুরী, নিজাম উদ্দীন, সহ-সভাপতি ওমার আলী, সহ-সম্পাদক আব্দুল বারী, সদস্য আমির আলী, ফরিদ উদ্দিন, আব্দুল কাদের, মিল্টন, আখচাষী আওয়াল, মমিনুল, কলিমুদ্দিন, আশাদুল ইসলাম, শাজাহান আলী, হাবিবুর রহমান ও আমজাদ হোসেন প্রমূখ। বক্তারা মিল কর্তৃপক্ষের হুশিয়ারি করে বলেন,`আগামী ৭২ ঘন্টার  মধ্যে চাষীদের ঢলতা কর্তনের পাওনার ১৬লাখ টাকা পরিশোধ করতে হবে। সেই সাথে চলতি মাড়াই মওসুমে আখের মূল্য মনপ্রতি ১ম দফায় ৫০ টাকা দিতে হবে। ই-পূর্জি ব্যবস্থা বাতিল করতে হবে। চাষীদের আখ বিক্রির টাকা শিওর ক্যাশে নয়, নগদে মিল গেইট থেকে নগদ টাকা দিতে হবে। চাষীদের নিয়মানুযায়ী পূর্জি দিতে হবে এবং পূর্জি কর্মকর্তাদের মধ্যে পূর্জি বিক্রী বন্ধসহ সকল প্রকার দুর্নীতি বন্ধ করে চাষীদের দুর্ভোগ রেহায় দিতে হবে। তা না হলে ২৮ নভেম্বর কেরু চিনিকলের মাড়াই মৌসুমে শুরু হলেও চাষীরা এবার মিলে আখ সরবরাহ বন্ধ রাখবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)