মেহেরপুরে বিজিবির অভিযানে ফেন্সিডিলসহ আটক ৩

আপলোড তারিখঃ 2018-12-02 ইং
মেহেরপুরে বিজিবির অভিযানে ফেন্সিডিলসহ আটক ৩ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর থানার অন্তর্গত মেইন পিলার ১২০ হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাজিতপুর লিচু বাগান নামক স্থান হতে ২ বোতল ফেন্সিডিল ও দুটি মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার ৮শ’ টাকা। এ ঘটনায় আটককৃতরা হলো- মেহেরপুর সদর উপজেলার ম-লপাড়ার মৃত গোলাম মর্তুজার ছেলে কাউছার আলী (৩৫), ফৌজদারপাড়ার আব্দুস সালাম শেখের ছেলে হিরো (৩৪) ও মল্লিকপাড়ার মৃত শফিকুলের ছেলে ডায়মন (৩৫)। এ ঘটনায় জড়িত সন্দেহে ফৌজদারপাড়ার আব্দুর রবির ছেলে ডালিম (৩৫) ও নতুনপাড়ার মৃত ছামাদের ছেলে আশরাফকে (৪০) পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আসামীসহ ফেন্সিডিল ও মোটর সাইকেল থানায় জমা করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)