মেহেরপুরে `¯্রােত`এর ১৮১তম সংখ্যার মোড়ক উন্মোচন

আপলোড তারিখঃ 2018-12-02 ইং
মেহেরপুরে `¯্রােত`এর ১৮১তম সংখ্যার মোড়ক উন্মোচন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন `ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর`এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা `¯্রােত` এর ১৮১তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় মেহেরপুর পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত `ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর`এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে `¯্রােত`এর মোড়ক উন্মোচন করেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন। `ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর`এর সভাপতি এ্যাড. আনেয়ার হেসেনের সভাপতিত্বে এবং ভৈরব-এর সাধারণ সম্পাদক আনিসুজ্জামান মেন্টুর সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, পৌর প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, জেলা সাহিত্য পরিষদের সভাপতি নূরুল আহমেদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ভৈরব-এর সাবেক সহ-সভাপতি আব্দুল মজিদ প্রমূখ। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্ব-রচিত কবিতা পাঠ করেন ফজলুল হক সিদ্দিকী, মীর রওশন আলী মনা, সায়েদুর রহমান সাজু, ম. গেলাম মোস্তফা, মীনা পারভীন, রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য, আবু লায়েছ লাবলু, শাহজাহান, আব্দুল মান্নান মাষ্টার, শহিদুল ইসলাম কানন, মোমিনুল হক, ফাতেমা ফিরোজ, রফিকুল ইসলাম প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)