গাংনীতে নৌকা প্রতীকের পক্ষে-বিপক্ষে মিছিল

আপলোড তারিখঃ 2018-12-01 ইং
গাংনীতে নৌকা প্রতীকের পক্ষে-বিপক্ষে মিছিল ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে আওয়ামী লীগের মনোনীত প্রাথী সাহিদুজামান খোকনের নৌকা প্রতীক রাখার পক্ষে অপরদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকের অনুসারীরা নৌকা প্রত্যাহার করে এমএ খালেককে দাও এই দাবিতে পাল্টা পাল্টি মিছিল করেছে এক দলের দুই অনুসারীরা। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাংনী পৌর শহরের এ দুটি পাল্টাপাল্টি মিছিল অনুষ্ঠিত হয়। তবে গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দলীয় মনোনিত প্রার্থী মোহাম্মদ সাহিদুজামান খোকনের দাবি আমার উপজেলা ও সকল ইউনিয়ন আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের সকল ইউনিটের নেতৃবৃন্দ নৌকার পক্ষে কাজ করছে। যারা আমার বিরোধিতা করছে আগামীতে তারাও আমার জন্য কাজ করবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রথমে গাংনী সিনিয়র আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকের অনুসারীরা এমএ খালেককে নৌকা প্রতীক দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি গাংনীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুর পরিচালনায় উপস্থিত ছিলেন, সাবেক যুবলীগ নেতা আব্দুস সালাম, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী, ধানখোলা ইউপি আওয়ামী লীগের সহসভাপতি সমসের আলী, আশিকুর রহমান আকাশ, মিলন হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। `` অপরদিকে মেহেরপুর-২ গাংনী আসনের মনোনিত প্রার্থী সাহিদুজামান খোকনের পক্ষে নৌকা রাখার পক্ষে ও নৌকা মার্কায় ভোট দানের দাবিতে মিছিল বের করে তার অনুসারীরা। মিছিলটি গাংনী বাজার থেকে বের হয়ে গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্বে দেন গাংনী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নবীর উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, বামন্দী ইউপি আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম বিশ^াস, সেচ্ছাসেবক লীগের গাংনী উপজেলা আহবায়ক আবুল বাশার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল, গাংনী সরকারী ডিগ্রী কলেজ শাখার সভাপতি মাহমুদ হাচিব, সাধারণ সম্পাদক সেন্টু হোসেন, গাংনী পৌরছাত্রলীগের সাবেক সভাপতি মানিক ফকির, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালিদ আল জাবির প্লাবন, ছাত্রলীগ নেতা জীবন আকবার ও সৈনিক লীগের নেতা শহিদুল ইসলাম। এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)