মেহেরপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থন

আপলোড তারিখঃ 2018-12-01 ইং
মেহেরপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থন ছবির ক্যাপশন:
নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা গাংনী অফিস: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ গাংনী আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সাহিদুজামান খোকনকে বিজয়ী করতে উপজেলার ৯টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার সকালে গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহিদুজামান খোকনকে পূর্ণসমর্থনের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এসময় বিবৃতি দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, রাইপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি সামসুজামান মঙ্গল, ধানখোলা ইউপি আওয়ামী লীগের সভাপতি আলি আজগর, কাথুলী ইউপি আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন, তেতুলবাড়িয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীসহ সকল ইউপি আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীককে জয়ী করার জন্য কাজ করবে বলে ঘোষণা দেন। এসময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহিদুজামান খোকন বলেন, নৌকা দিয়েছেন দলের সভানেত্রী মান রাখার দায়িত্ব আপনাদের। আপনারা নৌকার মান রাখবেন। এর আগে গত বুধবার বিকেলে গাংনী উপজেলার সাবেক ছাত্রলীগের নেতাকর্মিরা আনুষ্ঠানিকভাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজামানকে সমর্থন জানান। এবং নৌকার পক্ষে ঐক্যেবদ্ধভাবে কাজ করার ঘোষনা দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)