মেহেরপুর গাংনীতে বিএনপির মনোনীত প্রার্থী জাভেদ মাসুদ

আপলোড তারিখঃ 2018-12-01 ইং
মেহেরপুর গাংনীতে বিএনপির মনোনীত প্রার্থী জাভেদ মাসুদ ছবির ক্যাপশন:
মিল্টনের অফিসে তৃণমূল বিএনপির সমাগম গাংনী অফিস: একাদশ সংসদ নির্বাচনে মেহেরপুর-২ গাংনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের গাংনী কার্যালয়ে তৃণমুল বিএনপির নেতাকর্মিদের সমাগম বেড়েছে। গতকাল শুক্রবার ছুটির দিনেও অফিসের সামনে লোকজনের বসার স্থান ছিলো পরিপূর্ণ। লোকজনের সমাগমে সরব হয়ে উঠে বিএনপির কার্যালয় প্রাঙ্গণ। এসময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন, গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের খেটে খাওয়া মানুষ থেকে শুরু কওে দলের বিভিন্ন পর্যায়ের কর্মিরা ছুটে আসছেন অফিসে। দির্ঘদিনের চাপাক্ষোভ প্রকাশ করছে তারা। দির্ঘদিন ধরে ফ্যাসিবাদী সরকারের অত্যাচার, নীপিড়ন, গুম খুনের কথা তুলে ধরে আমার নিকট নানা সমস্যা সমাধানের উপায় সর্ম্পকে জানাচ্ছে। আমিও এখানে বসে সেই সব সমস্যা সমাধানের চেষ্টা করছি। পাশাপাশি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিনাভোটে বিজয়ী আওয়ামীলীগের নিকট থেকে কিভাবে ছিনিয়ে যায় সেই বিষয়ে কাজ করে যাচ্ছি। দিনব্যাপি বিভিন্ন লেঅকজনের সাথে বিভিন্ন বিষয়ে আলাপাচারিতার সময়ে তার সাথে ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক বামন্দী ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল, পৌর পৌরসভার প্যানেল মেয়র সাইদুল ইসলাম, গাংনী পৌর কাউন্সিলর বিএনপি নেতা ইনসারুল হক, শ্রমিক নেতা গিয়াস উদ্দীন, বিএনপি নেতা জামাল উদ্দীন, সোহরাব হোসেন, জেলা ছাত্রদলের নেতা সাজেদুর রহমান বিপ্লব ও চপল বিশ্বাস প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)