ভ্রাম্যমাণ প্রতিনিধি (আলমডাঙ্গা): আলমডাঙ্গার অনুপনগরে গাঁজা সেবনের অপরাধে আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল রাত ৮টার দিকে অনুপনগর গ্রাম থেকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়,আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের অনুপনগর গ্রামের মৃত মল্লিকের ছেলে আলী দীর্ঘদিন যাবৎ মাদক সেবন ও বিক্রয় করে আসছিলো। গতকাল দুলভপুর ফাঁড়ি পুলিশের নিকট মাদক সেবন করছে তথ্য আসায় অভিযান চালালে মাদক সেবনকারী আলীকে আটক করে। আজ আলীকে সংশ্লিষ্ট মামলায় জেল হাজতে প্রেরণ করা হবে।
