চুয়াডাঙ্গায় প্যাথেডিনসহ আসলাম পুলিশের হাতে আটক

আপলোড তারিখঃ 2018-11-30 ইং
চুয়াডাঙ্গায় প্যাথেডিনসহ আসলাম পুলিশের হাতে আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের বড় মসজিদপাড়ার আসলাম (৪৫) প্যাথেডিনসহ সদর ফাঁড়ি পুলিশের হাতে আটক হয়েছে। গতকাল সন্ধ্যার দিকে একাডেমি মোড় থেকে তাকে আটক করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স একাডেমি মোড়ে আটককৃত আসামীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আাটক করেন। এসময় তার কাছ থেকে ৪পিস প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়। সে একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হতে পারে বলে জানায় থানা পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)