মেহেরপুরে বিএনপির প্রার্থী শরীফ হোসেন মুকুলের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আপলোড তারিখঃ 2018-11-30 ইং
মেহেরপুরে বিএনপির প্রার্থী শরীফ হোসেন মুকুলের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ আসনে বিএনপির প্রার্থী শরীফ হোসেন মুকুল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গাংনী থানা রোড়ে নিজ অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সাংবাদিক আমিরুল ইসলাম অলডাম, সাহাজুল ইসলাম সাজু, আতিক স্বপন, জুলফিক্কার কানন, দিলরুবা খাতুন প্রমুখ। গত কয়েকদিন আগে জননেত্রী বেগম খালেদা জিয়ার দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহন করেন তিনি। বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষরিত মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন মেজর শরীফ হোসেন মুকুল (অবঃ)। তিনি মেহেরপুর জেলা বিএনপির সহ- সভাপতি। তিনি দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। আমাদের সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় আনতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)