চুয়াডাঙ্গা সরকারি কলেজে শ্রেণি কক্ষে উপস্থিতির বিষয়ে কড়া নজর

আপলোড তারিখঃ 2018-11-30 ইং
চুয়াডাঙ্গা সরকারি কলেজে শ্রেণি কক্ষে উপস্থিতির বিষয়ে কড়া নজর ছবির ক্যাপশন:
অর্ধবার্ষিক পরীক্ষায় ১৯৩ শিক্ষার্থী পারছে না পরিক্ষা দিতে নিজস্ব প্রতিবেদক: বাড়ি থেকে কলেজে আসার নাম করে আসে তো অনেক শিক্ষার্থীই। কিন্তু কলেজের শ্রেণিকক্ষগুলো ফাঁকা থাকে কেন? প্রশ্ন তো অনেকেরই। সে যাইহোক, এবছরই প্রথম চুয়াডাঙ্গা সরকারি কলেজ কর্তৃপক্ষ নিয়েছে এই ফাঁকি দেয়া শিক্ষার্থীদের জন্য এক বিকল্প সমাধান। বিকল্প বলা ঠিক হবে কিনা, আবার বলাও যাই, কারণ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচলিত থাকলেও খুব কম কলেজই এই রকম ব্যবস্থা নিতে পারে। চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইতিহাসে এবারেই প্রথম একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যাক উপস্থিতি না থাকলে পরিক্ষা দিতে দেয়া হচ্ছে না। শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে এই ব্যবস্থা নিয়েছে চুয়াডাঙ্গা সরকারি কলেজ কর্তৃপক্ষ। এই ব্যবস্থায় এবারে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে প্রয়োজনীয় উপস্থিতি না থাকায় বিজ্ঞান বিভাগে ৩৯ জন, মানবিকে ৭৭ এবং ব্যবসায় শিক্ষায় ৭৭ জনসহ মোট ১৯৩ জন শিক্ষার্থীকে পরিক্ষা দিতে দেয়া হচ্ছে না। চুয়াডাঙ্গা সরকারি কলেজ কর্তৃপক্ষের নেয়া এই সিদ্ধান্তে অভিভাদন জানিয়েছে অভিভাবক, ছাত্র নেতাসহ বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ। চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান বলেন, অধিকাংশ শিক্ষার্থী শ্রেণিকক্ষে উপস্থিত থাকে না। কলেজের নামে বাড়ি থেকে এসে ক্লাস ফাঁকি দিয়ে তারা ঘুরে বেড়ায়। অনেক অভিভাবকের সাথে কথা হয়েছে তারা জানিয়েছেন, তাদের বাচ্চারা কলেজে নিয়মিত আসে। অথচ উপস্থিতি নেই। তাই এবারে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে, পরিক্ষা হলে দেখা গেছে চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইতিহাসে প্রথমবারের মত এক স্মরণীয় ঘটনা। এবারের একাদশ শ্রেণির প্রত্যেক পরিক্ষার্থীকে দেখা যাচ্ছে নির্ধারিত পোশাকে। চুয়াডাঙ্গা সরকারি কলেজে এবার থেকে নির্ধারিত পোশাকের নিয়ম করা হয়েছে। যা প্রত্যেক শিক্ষার্থীকে মেনে চলতে হচ্ছে। এ বিষয়ে চুয়াডাঙ্গার বিভিন্ন মহল সাধুবাদ জানিয়েছেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ কর্তৃপক্ষকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)