নির্বাচনকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠছে ছিনতাইকারী চক্র

আপলোড তারিখঃ 2018-11-30 ইং
নির্বাচনকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠছে ছিনতাইকারী চক্র ছবির ক্যাপশন:
ঘোলদাড়ীতে ব্যবসায়ীর ২০ হাজার টাকা ছিনতাই! ভ্রাম্যমান প্রতিনিধি (আলমডাঙ্গা): আলমডাঙ্গার ঘোলদাড়ী বাজারে আনারুল নামে এক ব্যবসায়ীকে রাতে বাড়ি ফেরার পথে মারধর করে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে মালসাদুহা মাঠের মধ্যে দুটি মোটরসাইকেল গতিরোধ করে কাছে থাকা ২০ হাজার টাকা ও ফ্লেক্সিলোড ও বিকাশের টাকার রিচার্জের ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করে নাগদাহ ইউনিয়নের ভোলাদাড়ী গ্রামের হাবিল উদ্দীনের ছেলে ব্যবসায়ী আনারুল। পরে খবর পেয়ে ফাড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠছে ছিনতাইকারী চক্র। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গার ঘোলদাড়ী বাজারে আনারুল ষ্টোরের মালিক আনারুল প্রতিদিনের ন্যায় রাতে ফ্লেক্সিলোড ও বিকাশের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলো। কাছে ছিলো নগত ২০ হাজার টাকা ও রিচার্জের জন্য ৮টি মোবাইল ফোন। আনারুল ঘোলদাড়ী-ভোলারদাড়ী মাঠের মালসাদুহা নামকস্থানে পৌছালে দুটি মোটরসাইকেল রাস্তা বন্ধ করে তার মোটরসাইকেলের গতিরোধ করে এবং জিআইপাই ও লাঠি দিয়ে বেধরক মারপিট করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)