আলমডাঙ্গার পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপলোড তারিখঃ 2018-11-30 ইং
আলমডাঙ্গার পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ছবির ক্যাপশন:
৪ ঔষধ ব্যবসায়ীর ২৪ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমান প্রতিনিধি (আলমডাঙ্গা): আলমডাঙ্গার পৌর শহরের বিভিন্ন ঔষধের দোকানে মিলছে মেয়াদোত্তীর্ণ ঔষধ। গতকাল বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ চিত্র উঠে আসে। এসব ঔষধ বিক্রির দায়ে ৪ ঔষধ ব্যবসায়ীর ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহাত মান্নানে নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার বিকালে আলমডাঙ্গার পৌর শহরের হাইরোডস্থ বড় মসজিদের সংলগ্ন দোকানগুলোতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। এই সময় নোংরা পরিবেশ, অনুমোদনহীন ঔষধ, লাইসেন্স নবায়ন না করার অপরাধে আহমেদ ফার্মেসীকে ১০ হাজার টাকা, মুন ফার্মেসীর মালিককে ১০ হাজার টাকা, লতা ফার্মেসী ২ হাজার টাকা, ইয়াছিন ফার্মেসীর মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহাত মান্নান জানান, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি, লাইসেন্স না থাকা, সঠিক নিয়মে ঔষধ সংরক্ষণ না করাসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত ঔষধ বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)