জীবননগরে সাংস্কৃতিক ও পটগান অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2018-11-30 ইং
জীবননগরে সাংস্কৃতিক ও পটগান অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে সাংস্কৃতিক ও পটগান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর বাসস্ট্যান্ডে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ও পিকেএসএফ’র সহযোগীতায় এ সাংস্কৃতিক ও পটগান অনুষ্ঠিত হয়। সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা সোহেলের উপস্থাপনায় ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিকেএসএফ’র কনসাল্ট অফিসার গোলাম রব্বানী, মনোহরপুর ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দিন মন্ডল, ইউপি সদস্য হাবিবা খাতুন, মজিবর রহমান, ফজিলাতুন্নেছা, মোক্তার হোসেন, মিনা, রিনা, উম্মি, সেবা, রিয়াসহ আরো অনেকে। অনুষ্ঠানটি সার্বিক সহযোগীতা করেন সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা সোহেল রানা ও সমৃদ্ধি ও সমাজ উন্নয়ন কর্মকর্তা মাহামুদুর রহমান আকাশ। অনুষ্ঠানে সমৃদ্ধি কর্মসূচির সকল কার্যক্রম গানের মাধ্যমে উপস্থাপন করা হয়। সংগীত অনুষ্ঠানে মনোমুগ্ধকর গান পরিবেশন করেন হীড বাংলাদেশের শিল্পীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)