পানি উন্নয়ন বোর্ডের গাছ বিক্রি করছেন আ’লীগ নেতা!

আপলোড তারিখঃ 2018-11-30 ইং
পানি উন্নয়ন বোর্ডের গাছ বিক্রি করছেন আ’লীগ নেতা! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বড়ভাদড়া গ্রামে পানি উন্নয়ন বোর্ডের জিকে সেচ খালের গাছ বেআইনীভাবে কেটে বিক্রি করে দিচ্ছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান মোল্লা। বুধ ও বৃহস্পতিবার হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের বড়ভাদড়া গ্রামের খালের প্রায় ২৫ টি ইপিলইপিল গাছ কেটে তিনি বিক্রি করেন। সরেজমিনে গিয়ে বৃহস্পতিবার দুপুরে শ্রমিকদের গাছ কাটতে দেখা যায়। বিক্রি করা গাছ নসিমন বোঝায় করে নিয়ে যাওয়া হচ্ছে। গাছকাটা শ্রমিক শরিফুল বলেন, আমরা শ্রমিক। আমাদের ডেকে আনা হয়েছে গাছগুলো কাটার জন্য। মশিউর রহমান মোল্লা গাছকাটার নির্দেশ দিয়েছেন। তবে বিনা টেন্ডার গাছগুলো কাটা হচ্ছে বলে শ্রমিকরা জানান। মশিউর রহমান মোল্লা বলেন, কৃষককের ক্ষতি হচ্ছে বলে গাছগুলো কেটে নিচ্ছি। কৃষকরা অভিযোগ করেছিল তাই আমি গাছগুলো কাটছি। তিনি টেন্ডারের মাধ্যমে গাছ কাটছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান। এ ব্যাপারে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন বলেন, গাছকাটার বিষয়ে আমরা কিছুই জানি না। বেআইনী ভাবে গাছ কাটা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)