আলমডাঙ্গায় দলিল লেখক সমিতির সাথে হুইপ ছেলুন এমপির মতবিনিময়

আপলোড তারিখঃ 2018-11-29 ইং
আলমডাঙ্গায় দলিল লেখক সমিতির সাথে হুইপ ছেলুন এমপির মতবিনিময় ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ নির্বাচনী এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি আলমডাঙ্গার দলিল লেখক সমিতির সাথে সৌজন্য মতবিনিময় করেন। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, দলিল লেখক সমিতির সভাপতি মকলেছুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলুসহ সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সুদাংশ ব্যানার্জী, সহসভাপতি ঝন্টু, উপদেষ্টা বিশারত আলী, ক্যাশিয়ার ইউসুফ আলী, সদস্য মজিবার রহমান, বুলবুল আহমেদসহ দলিল লেখক সমিতির সকল সদস্যবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)