ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং পিকেএসএফ’র সহযোগিতায়

আপলোড তারিখঃ 2018-11-29 ইং
ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং পিকেএসএফ’র সহযোগিতায় ছবির ক্যাপশন:
দর্শনার ঝাঁঝাডাঙ্গায় চৌবাচ্চায় মাছ চাষের উদ্বোধন দর্শনা অফিস: মৎস্য ও প্রাণী সম্পদের আওতায় মৎস্য খাতে ট্যাংক বা চৌবাচ্চায় মাছ চাষের উদ্বোধন করা হয়েছে। গতকাল দর্শনা পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ঝাঁঝাডাঙ্গা গ্রামে দুইটি পরিবারে সম্পূর্ণ বিনামূল্যে নির্মিত ট্যাংক বা চৌবাচ্চায় এ মৎস চাষের উদ্বোধন করেন। প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. অরুন কুমার সিনহা। ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় দামুড়হুদা উপজেলায় ৫টি স্থানে এ মৎস্য চাষ হবে বলে মৎস্য কর্মকর্তা সাহাজাদা হাসিবুর রহমান জানান। এর মধ্যে ঝাঁঝাডাঙ্গা গ্রামে দুইটি এবং কার্পাসডাঙ্গায় ৩টি। একটি ট্যাংকের আয়তন ১৫ফিট লম্বা এবং ১০ফিট চওড়া। ট্যাংক বা চৌবাচ্চায় ৮০০টি শিং মাছ, ১২০০ পিচ মনোসেক্স তেলাপিয়া এবং ২০০টি গুলসা ট্যাংরা মাছের চাষ শুরু করলেন এই ৫ জন সুবিধাভোগী। উচ্চ মূল্যের এ মাছ চাষের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের কৃষি কর্মকর্তা নাসীর উদ্দিন, সিনিয়ার প্রোগ্রাম অফিসার আওয়াল হোসেন, ইউনিট ম্যানেজার মনিরুজ্জামান রুনু ও টেকনিক্যাল অফিসার এনামুল হক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)