দর্শনা প্রেসক্লাবের জরুরি সভা : হিসাব প্রদান

আপলোড তারিখঃ 2018-11-29 ইং
দর্শনা প্রেসক্লাবের জরুরি সভা : হিসাব প্রদান ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: `কথিত সাংবাদিকের চাঁদাবাজি মামলা ঠেকাতে প্রেসক্লাবের লক্ষ টাকা তচ্ছরুপ` নামে যে মিথ্যা সংবাদ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে তারই প্রতিবাদে দর্শনা প্রেসক্লাবের জরুরি সাধারণ সভা অনুষ্টিত হয়। গতকাল সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা শেষে ব্যাংক থেকে এক লক্ষ টাকা উত্তোলনের হিসাব সকলে অবগতির জন্য পূনরায় তুলে ধরেন প্রেসক্লাবে সাধারণ স¤পাদক চঞ্চল মেহমুদ। টাকা খরচের ভাউচার, পাকা রশিদসহ বিভিন্ন হিসাব, প্রেসক্লাবের উন্নয়নমূলক কাজসহ জাতীয় দিবস পালনের খরচের হিসাব প্রদান করা হয়। প্রাপ্ত হিসাব বিবরণী তুলে ধরা হলো- দর্শনা প্রেসক্লাবের প্লাস্টার বাবদ (২৮ বস্তা সিমেন্টে ৪৭০ টাকা হারে) ১৩ হাজার ৪শত চল্লিশ টাকা, (হাফ গাড়ি) বালি ৫ হাজার ৫শত টাকা, রাজমিস্ত্রী (১৮ জন ৩৭০ টাকা হারে) ৬ হাজার ৬শত ষাট টাকা, রাজমিস্ত্রীর (হেলপার ৩৬ জন ২৭০ টাকা হারে) ৯ হাজার ৭শত বিশ টাকা, বাঁশ ক্রয় (৫টি ২২৫ টাকা দরে) ১ হাজার ১শত পঁচিশ টাকা, প্লাস্টারের মাচা ভাড়া ৭শত বিশ টাকা, রাজমিস্ত্রীদের দুপুরের নাস্তা ৬শত চল্লিশ টাকা, ৫টি জ্বানালার থাইগ্লাস লাগানো (৯২ ফুট ২৭০টাকা হারে) ২৫ হাজার ৭ শত ষাট টাকা, প্রেসক্লাবে দরজা ভূলের জরিমানা বাবদ ৩ হাজার টাকা, মিস্ত্রীদের বকসিস ৩শত টাকা, প্রেসক্লাবের রং করণের জন্য রং ক্রয় ৯ হাজার ২ শত টাকা, রং মিস্ত্রী মজুরি ৫ হাজার ৫ শত টাকা, মিস্ত্রীদের নাস্তা ২শত আশি টাকা, উন্নয়নের কাজের নেমপ্লেট বাবদ ৫শত পঞ্চাশ টাকা, মামুন ও নুরুল আলম বাকু'র হামলার ঘটনায় যাতায়াত খরচ ১৮শত টাকা, জেলা পরিষদের টাকা উত্তোলনের জন্য যাওয়া আসা বাবদ ১ হাজার টাকা, নাইট গার্ডের বেতন ৫শত টাকা, বাথরুম পরিস্কারের সুইপার ১ হাজার টাকা, জাতীয় দিবস পালন উপলক্ষে ১৬ই ডিসেম্বর পালনের জন্য ব্যানার বানানো ৩শত টাকা, ফুলের তোড়া ২শত পঞ্চাশ টাকা, প্রভাত ফেরী শেষে হোটেলে নাস্তা ১ হাজার ২শত দশ টাকা, ২১শে ফেব্রুয়ারি পালনের জন্য জন্য ব্যানার বানানো ৩শত টাকা, ফুলের তোড়া ২শত পঞ্চাশ টাকা প্রভাত ফেরী শেষে ধানসিড়ি হোটেলে নাস্তা খিচুরী ও মাংস, সেভেন আপ বাবদ ২ হাজার ৯শত সত্তর টাকা, ২৬শে মার্চ পালন উপলক্ষে খরচ ব্যানার বানানো ৩শত টাকা, ফুলের তোড়া ২শত পঞ্চাশ টাকা, প্রভাত ফেরী শেষে হোটেলে নাস্তা ৯শত পচিশ টাকা, দর্শনা উন্নয়ন কমিটিসহ বিভিন্ন মিটিংয়ের আপ্যায়ন খরচ ২ হাজার ১শত পঞ্চাশ টাকা। মোট ৯৬ হাজার ২শত টাকা হাতে নগদ ৩ হাজার ৮শত টাকা। প্রতিটি হিসাবের পাকা রশিদ পেশ করেন। সেই সাথে তিনি আরও বলেন, যে কোন ব্যক্তি, যে কোন সময় আমার কাছে এসে হিসাব দেখে আয়-ব্যায় মেলাতে পারেন। এসময় সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ আরও জানান, যারা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন। তাদের মধ্যে অনেকে আমার সাথে কাজ করেছে। প্রেসক্লাবে সবাই একসাথে থাকাকালিন সময়ে সকল কাজ হয়েছে। তখন কোন অভিযোগ উঠেনি। এখন প্রেসক্লাব দু’ভাগে ভাগ হওয়ার পর এই অভিযোগ উদ্দেশ্যমূলক ও আমাকে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র। সবশেষে সাধারণ সম্পাদক বলেন, ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্বপালন করে আসছি। তাই যতই ষড়যন্ত্র করুক আমাকে কেউ অপরাধী প্রমাণিত করতে পারবে না। এসময় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সহ-সভাপতি এসএএম কিবরিয়া আজম, সহ-সাধারণ সম্পাদক এসএম ওসমান, সাংগাঠনিক স¤পাদক রাজিব মল্লিক, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মনজুরুল আহম্মেদ, দপ্তর স¤পাদক সাব্বির আলিম, সাহিত্য প্রকাশনা স¤পাদক মাসুম বিল্লাহ, তথ্য ও প্রযুক্তি স¤পাদক ইমতিয়াজ আহম্মেদ রয়েল, কার্যনির্বাহী স¤পাদক কামরুজ্জামান যুদ্ধ, এফএ আলমগীর, জামান তারিক, সাধারণ সদস্য ইমতিয়াজ আহম্মেদ রয়েল, আব্দুর রহমান, সাইদুল ইসলাম, অনিক, ইয়াসিন প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)