ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদাহ আটকবর শহীদ স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন করলেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ, বী রমুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। গতকাল সকাল ১০টায় তিনি পরিদর্শনে যান। এসময় তিনি আট শহীদের আত্মার মাগফেরাত কামনা করে তাদের কবর জিয়ারত করেন। এছাড়া সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি ৭ম বারের মত আবারো নৌকা প্রতীকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় নাটুদাহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ ফুলেল হুইপকে সিক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, দামুড়হুদা উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক শওকত আলী, নাটুদাহ ইউনিয়ন আ.লীগ নেতা ইয়াসনবী প্রমুখ।
