ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ নির্বাচনী এলাকায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মশাল প্রতীকে জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বিকেলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রাহাত মান্নানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাসদের সভাপতি গোলাম সরোয়ার, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী আশা, পৌর জাসদের সভাপতি মিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডালিম হোসেন, শ্রমিক নেতা ছের আলী, উপজেলা জাসদের নেতা সাজ্জাদ হোসেন, ইসমাইল হোসেন ফ্যালা প্রমুখ।
