ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ শাহাবুদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান জোয়ার্দার সুলতান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, শিক্ষা অফিসার শামসুজ্জোহা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, মইনদ্দিন, ওমর ফারুক, নাজিম উদ্দিন, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, বনিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব রফিক মিয়া, মৎস অফিসার যুব উন্নয়ন কর্মকর্তা আনিচুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র সদরদ্দিন ভোলা, স্বর্ণ সমিতির সভাপতি দীলিপ চৌধুরী, সাবেক চেয়ারম্যান মজিবর রহমান, উপাধ্যক্ষ শামিম রেজা, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম ও সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন প্রমূখ।
