আলমডাঙ্গায় ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2018-11-28 ইং
আলমডাঙ্গায় ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানার এসআই একরাম ও এএসআই মোস্তফা গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বেলগাছি ইউনিয়নের ডামোশ গ্রাম থেকে ফেনসিডিল বিক্রয়ের সময় এক মাদকব্যবসায়ীকে আটক করে। এসময় তার কাছে থাকা ১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। পরে তার তথ্য মোতাবেক তার বাড়ী থেকে আরও ২০ বোতল উদ্ধার করে। জানা গেছে, ডামোশ গ্রামের হবিবর মালিথার ছেলে চিহ্নিত মাদকব্যবসায়ী মিজানুর রহমান লিজু গতকাল রাত ৮টার দিকে ডামোশ গ্রামে ফেন্সিডিল বিক্রয় করতে থাকে। পরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ খবর ডামোশ গ্রামে অভিযান চালিয়ে ফেন্সিডিল বিক্রয় করার সময় মাদকব্যাবসায়ী লিজুকে ১ বোতল ফেন্সিডিলসহ আটক করে। পরে স্বীকারোক্তির ভিত্তিতে মজিান ওরফে লিজুর বাড়ী থেকে ২০ ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। মাঝে মাঝে মিজান ওরফে লিজু মাদক সংশ্লিষ্টতায় আটক হয়। গতকাল মিজানের নামে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেলন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)