চুুয়াডাঙ্গা তিতুদহে টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে আহত-২

আপলোড তারিখঃ 2018-11-28 ইং
চুুয়াডাঙ্গা তিতুদহে টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে আহত-২ ছবির ক্যাপশন:
তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা বাজারের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সংঘর্ষে দু’জন আহত হয়েছে। আহতরা হচ্ছেন খাড়াগোদা গ্রামের কাদেরের ছেলে রফিকুল আলম ও একই গ্রামের আজগরের ছেলে মিনহাজুল আবেদিন দিনাজ। জানা গেছে, আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে আ.লীগের দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীর পক্ষে কাজ করার জন্য মনোনয়ণ বঞ্চিত যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাসেম রেজা সবাইকে ডাকেন। এতে গড়াইটুপি ইউনিয়ন থেকে ৭ জন উপস্থিত হয়। মিটিং শেষে হাসেম রেজা খাড়াগোদা বাজার চা ব্যাবসায়ীর হাতে এক হাজার টাকা গাড়িভাড়া ও দুপুরে খাওয়া বাবদ দেয়। তবে ৫শ টাকা গাড়ির ভাড়া দিলেও খাওয়ার টাকা নিয়ে বাদে হট্টগোল। গতকাল রাত ৭টার দিকে ঐ টাকা নিয়ে আলম ও দিনাজের মধ্যে শুরু হয় গোলোযোগ এরই একপর্যায়ে দিনাজ রড নিয়ে আলমকে মারতে গেলে রড ধরে ধস্তাধস্তি করতে গেলে রডের সুচালো অংশ দিনাজের ভ্রুর উপরে ফুটে যায়। সে কিছুটা জখম হয়। অবশ্য সামান্য আঘাতে তার কিছুই হয়নি বলে অনেকে বলে। এর কিছুক্ষণ পরে আলমকে রড দিয়ে দিনাজও মারপিট করে। পরে এনিয়ে উত্তেজনা সৃষ্টি হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)