আ.লীগের দলীয় মনোনয়ন নিয়ে চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকায় ফিরলেন

আপলোড তারিখঃ 2018-11-27 ইং
আ.লীগের দলীয় মনোনয়ন নিয়ে চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকায় ফিরলেন ছবির ক্যাপশন:
এমপি টগর : গণসংবর্ধনা আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত ডেস্ক রিপোর্ট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নিবার্চনে চুয়াডাঙ্গা-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজী আলী আজগর টগর নিজ এলাকায় ফিরে নেতাকর্মীদের শুভেচ্ছা সিক্ত ও গণসংবর্ধিত হয়েছেন। দর্শনা অফিস জানায়, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী হিসেবে টানা তৃতীয় বার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন হাজী আলী আজগার টগর। গতকাল সোমবার সকালের দিকে ঢাকা থেকে সড়ক পথে গাড়ি যোগে নিজ এলাকার উদ্দেশ্যে রওনা হন। বিকাল তিনটা নাগাদ চুয়াডাঙ্গা জেলার প্রবেশমুখে পৌছুলে নেতাকর্মীরা সড়কের দু’ধারে ধারে দাঁড়িয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। এরপর তিনি চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকার জীবননগর হাসাদহ, জীবননগর ও উথলীতে, পরে বিকাল সাড়ে তিনটার দিকে তিনি দর্শনা আ.লীগের দলীয় কার্যালয়ে পৌছুলে সেখানে দামুড়হুদা, দর্শনা, কার্পাসডাঙ্গা, গড়াইটুপি ও তিতুদহসহ বিভিন্ন স্থানের আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আ.লীগের অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। জীবননগর অফিস জানায়, তৃতীয়বারের মত চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগরকে জীবননগরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের পক্ষ থেকে গনসংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় জীবননগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জীবননগর মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, উপজেলা চেয়ারম্যান আবু. মো.আ.লতিফ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ঝন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, মাই টিভির সিনিয়র রিপোর্টার এস.কে লিটন, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, বাঁকা ইউপি চেয়ারম্যান আঃ কাদের প্রধান, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ মালেক মোল্লা, শিক্ষক আ.সামাদ, বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন দলু, উপজেলা যুবলীগের সভাপতি আ.সালাম ঈশা, সম্পাদক খাইরুল বাশার শিপলু, পৌর যুবলীগের সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম, সম্পাদক মজিবার রহমান, জীবননগর উপজেলা ছাত্রলীগের সভাপতি সোয়েব আহম্মেদ অঞ্জন, সম্পাদক ওয়াসিম রাজা, সেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্রের জাহিদ বাবু, মিল্টন, সামিউল ইসলাম, মিঠুন মাহমুদ, এআর ডাবলু, রবিন, মুরাদ, অর্পন রকি, আবু সাঈদ, জীবননগর পৌর ছাত্রলীগের সভাপতি মিঠু, সম্পাদক আকাশ, সাবেক সম্পাদক নাজমুল আলম মানিক, ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি অনিক, সম্পাদক বিপ্লব, শাইন ক্লাবের আঃ রাজ্জাক বুদো, সুলতান, আতিক, মাহফুজ প্রমুখ। এ ছাড়াও মটর শ্রমিক ইউনিয়ন, মালিক সমিতিসহ বিভিন্ন সংগঠনরে পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। হাসাদহ প্রতিনিধি জানায়, গতকাল সোমবার বিকাল তিনটার দিকে আলী আজগর টগর ঢাকা থেকে নমিনেশন নিয়ে নিজ বাসভবনে আসার পথে হাসাদাহ এসে পৌছুলে জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানায়। এ সময় উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন আ.লীগের সভাপতি রবিউল ইসলাম রবি বিশ^াস, সাধারণ সম্পদক জসীম উদ্দীন জালাল, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ, সাবেক চেয়ারম্যান তাহাজ্জুত হোসেন মির্জা, আলম বিশ^াস, হাসাদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি জুম্মাত আলী মন্ডল, সাধারণ সম্পাদক মুকুল বিশ^াস, যুগ্ম-সম্পাদক তরিকুল ইসলাম, আজিবর রহমান, শহিদুল রহমান, হান্নান আলী, শুকুর, খোরশেদ আলম, মাহাফুজ মিয়া, আরমান রহমান, সোহেল রানা শ্যামল মেম্বার, আব্দুল গনি মেম্বার, মশিয়ার রহমান, ছাত্রলীগের সভাপতি সাদিকুর রহমান মিল্টন, সহসভাপতি আব্বাছ আলী, সুজন আহম্মদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)