চুয়াডাঙ্গা-১ আসনে মনোনয়ন নিলেন জেএসডি নেতা তৌহিদ

আপলোড তারিখঃ 2018-11-27 ইং
চুয়াডাঙ্গা-১ আসনে মনোনয়ন নিলেন জেএসডি নেতা তৌহিদ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র উত্তোলন করেছেন জেএসডি কেন্দ্রীয় সহ-সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মোহাম্মদ তৌহিদ হোসেন। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. ওয়াশীমুল বারীর কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করা হয়। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেএসডি নেতা অধ্যাপক শেখ সেলিম। এ সময় উপস্থিত ছিলেন জেএসডি নেতা আবুল কাশেম, নাজিমুদ্দিন, আবু বকর সিদ্দিক, কামাল উদ্দিন, মোহাইমিন হোসেন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ ইসমাইল হোসেন প্রমূখ। মনোনয়নপত্র উত্তোলন প্রসঙ্গে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, ‘আমার দল জেএসডি কেন্দ্রীয়ভাবে আমাকে চুয়াডাঙ্গা-১ আসন থেকে নির্বাচন করার জন্য মনোনীত করেছে, সেই আলোকেই আমি মনোনয়নপত্র উত্তোলন করেছি। আমি আশাবাদী ঐক্যফ্রন্ট আমাকে চুয়াডাঙ্গা-১ আসনে মনোনয়ন দিলে এই আসন ঐক্যফ্রন্টকে উপহার দিতে পারবো। তারপরও ঐক্যফ্রন্ট যদি অন্য কাউকে এই আসনে মনোনয়ন দেন সেক্ষেত্রে বৃহত্তর ঐক্যের স্বার্থে এক্যফ্রন্টের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সচেষ্ট থাকবো।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)