ছবির ক্যাপশন:
নৌকাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে
আলমডাঙ্গা অফিস: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ নির্বাচনী এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়র্দ্দার ছেলুন এমপি আলমডাঙ্গা উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। সভায় তিনি বলেন সকল ভেদাভেদ ভুলে দলীয় স্বার্থে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিতে সকলকে আহবান জানান। তিনি আরো বলেন, তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিটা ইউনিয়ন ওয়ার্ডে গণসংযোগ করতে দলীয় নেতাকর্মীদের অনুরোধ জানান। গতকাল সোমবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, প্রশান্ত অধিকারী, যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমঙ্গীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, জেলা নির্বাহী সদস্য ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, জেলা নির্বাহী সদস্য ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, শাহ আলম, দেলোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টারের উপস্থাপনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আলম হোসেন, জেলা পরিষদ সদস্য আসাবুল হক ঠান্ডু, তপন বিশ্বাস, উপজেলার ১৫টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আব্দুল হালিম মন্ডল, মোস্তাফিজুর রহমান রুন্নু, নুরুল ইসলাম নুরু, ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টু, নজরুল ইসলাম, রানা উদ্দিন, আব্দুর রাজ্জাক, জালাল উদ্দিন, মজিবার রহমান, আব্দুস সামাদ, আইনাল হক, মকবুল হোসেন, হাফিজুর রহমান বাবলু, দিদার আলী, রাহাব উদ্দিন, আলী আশরাফ মুন্নু, হায়েত আলী, হেলাল উদ্দিন, হাসান উজ্জামান হান্নান, তোফাজ্জেল, বাদল, রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, বিল্লাল গনি, খবির উদ্দিন, ওয়াজেদ আলী, ডাঃ আনিস, নাহিদ, সমীর কুমার দে, নজরুল ইসলাম, শামীম মোল্লা, জয়নাল আবেদীন, মাসুদ রানা তুহিন, ইন্দ্রজিত দেব শর্মা, বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, রিয়াজ উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা ইসলাম, সম্পাদক আনজিরা খাতুন, উপজেলা যুবলীগের আহবায়ক আহসান উল্লাহ, জেলা যুবলীগের সদস্য ও পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, পৌর যুবলীগের সভাপতি পৌর কাউন্সিলর আব্দুল গফ্ফার, সম্পাদক সোনাহার মন্ডল, যুবলীগ নেতা সাইফুর রহমান পিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমেদ ডন, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলার আলাল উদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তমাল, সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, সাবেক ছাত্র নেতা জাফর চেয়ারম্যান, রেজাউর ইসলাম, ডালিম হোসেন, বাবু, মোজাম্মেল হক, মকলেছুর রহমান প্রমূখ। এর আগে বেলা ১১টার দিকে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি দলীয় কার্যালয়ে পৌছালে তাকে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। এসময় আলমডাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ সালাউদ্দিন টিপুসহ সকল শিক্ষকবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মুর্হুমুহু শ্লোগানের মধ্য দিয়ে তাকে বরণ করা হয়।
