চুয়াডাঙ্গায় গাঁজা ও প্যাথিডিনসহ আটক-৫

আপলোড তারিখঃ 2018-11-27 ইং
চুয়াডাঙ্গায় গাঁজা ও প্যাথিডিনসহ আটক-৫ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পুলিশের পৃথক দুটি অভিযানে গাঁজা ও প্যাথিডিনসহ ৫ জন আটক হয়েছে। গতকাল বিকেলে পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে সদর থানা ও জেলা গোয়েন্দা শাখা। পুলিশ জানায়, সোমবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের এসআই অহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শহরতলীর দৌলতদিয়াড়ে অভিযান চালায়। এসময় মাথাভাঙ্গা ব্রীজের অদূরে দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত খন্দকার আবুল হোসেনের ছেলে রুমেলকে (৩৬) আটক করে। তার কাছ থেকে ৪পিস প্যাথিডিন ইনজেকশন উদ্ধার করে পুলিশ। এদিকে, বিকেল ৫টার দিকে মাদকদ্রব্য বেচা-কেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এএসআই রজিবুল হক সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার উজলপুর গ্রামে অভিযান চালায়। এসময় একটি বাঁশবাগানের ভিতর থেকে একই এলাকার মৃত আরমানের ছেলে ছমির আলী (৪৮), মতলবের ছেলে হারুন (২৩), আবুল কাসেমের ছেলে শিলন (১৮) ও ভূট্ট মিয়ার ছেলে মেহেদি হাসানকে (২৫) আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ পুরিয়া গাঁজা। যার ওজন ১০০ গ্রাম। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক মামলা দায়ের করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)