দর্শনায় বিয়ের দিনে বরের আত্মহত্যার চেষ্টা

আপলোড তারিখঃ 2018-11-27 ইং
দর্শনায় বিয়ের দিনে বরের আত্মহত্যার চেষ্টা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: সুন্দর পোষাকে সুসজ্জিত বরযাত্রী যখন অপেক্ষা করছে বরের সাথে নতুন বউ। ঠিক তখনই এক কান্ড করে বসলো বর। পিতার উপর অভিমান করে বরের সাজেই নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালাই বর হাফেজ (২১)। সঙ্গে সঙ্গে বরযাত্রী টের পেয়ে বিয়ে ফেলে বরকে বাঁচাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাফেজ দর্শনা চাঁদপুরের রবিউলের ছেলে। জানা যায়, পারিবারিকভাবে কন্যা দেখে ছেলের বিয়ের সিদ্ধান্ত নেয় পরিবারের সদস্যরা। বেশ ধুমধাম করে বিয়ের উৎসবে মাতে হফেজের পরিবারের সদস্যরা ও আত্মীয়স্বজনসহ এলাকবাবাসী। এর মধ্যে সামান্য কিছু নিয়ে হাফেজের সাথে তার পিতা রবিউলের বাকবিতন্ডা বাধে। একপর্যায়ে হাফেজ অভিমান করে আত্মহত্যার চেষ্টা চালাই। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে বর হাফেজ। এসময় বিয়ের ব্যাপারে জানতে চাইলে সঙ্গীয় বর যাত্রীদের মধ্যে একজন জানান বাসায় ফিরে বরকে নিয়ে বউ আনতে যাব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)