অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালো যুবক

আপলোড তারিখঃ 2018-11-27 ইং
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালো যুবক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা থেকে চুয়াডাঙ্গায় বন্ধুর বাড়িতে বেড়াতে আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালো ফকরুল আহমেদ (২৫) নামের এক যুবক। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা বড়বাজার থেকে একটি রিক্সা চালক তাকে উদ্ধর করে সদর হাসপাতালে ভর্তি করে। অজ্ঞান পার্টির খপ্পরে পড়া যুবকের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে। জানা যায়, গত রোববার ঢাকা থেকে সুমন ডিলাক্স নামক একটি পরিবহন যোগে বন্ধুর বাড়িতে বেড়াতে আসার উদ্দেশ্যে যাত্রা করে পথিমধ্যে অজ্ঞান পার্টির পরে কাছে থাকা সর্বস্ব হারায় ফকরুল। পরে অচেতন অবস্থায় চুয়াডাঙ্গা বড়বাজার বাস কাউন্টার থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ফকরুলের সাথে শুধু একটি খালি ব্যাগ পাওয়া গেছে। আর ব্যাগ থেকে পাওয়া একটি মোবাইল নাম্বার থেকে চুয়াডাঙ্গায় তার বন্ধুর খোঁজ পাওয়া যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত অচেতন ফকরুল চিকিৎসাধিন ছিল ও তার বন্ধু সোহাগ তার দেখাশোনা করছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)