মুন্সিগঞ্জ নতিডাঙ্গায় স্বামীর নির্যাতনে স্ত্রী আহত

আপলোড তারিখঃ 2018-11-27 ইং
মুন্সিগঞ্জ নতিডাঙ্গায় স্বামীর নির্যাতনে স্ত্রী আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে স্বামীর হাতে গৃহবধূ নির্যাতনের ঘটনা ঘটেছে। গতকাল বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় পরিবারের সদস্যরা আহত গৃহবধূকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। আহত গৃহবধু নতিডাঙ্গা দক্ষিনপাড়ায় মইনুল হকের স্ত্রী পারুল (৪০)। জানা যায়, গতকাল সোমবার বেলা ১২টার দিকে সাংসারিক কলহের জেরে স্বামী ও স্ত্রীর মাধ্যে বাকবিতন্ডা বাধে। এরই একপর্যায়ে পারুলের স্বামী মইনুল কিলঘুষি মেরে পারুলকে আহত করে। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা পারুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)