ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর ২শ ৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে লেডিস মানিব্যাগ ও মোবাইল হাতিয়ে নেওয়ার সময় এক নারী পকেটমারকে আটক করেছে মেহেরপুর থানা পুলিশ। গত শনিবার বেলা ১১টার দিকে হাসপাতালের বহিঃবিভাগে ছদ্মবেশে হাজির হয় `নারী পকেটমার` চক্রের সদস্য চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দর্শনা স্টেশনপাড়ার নদী ও তার সহযোগী রেখা খাতুন। তারা একে একে চিকিৎসা নিতে লাইনে দাঁড়িয়ে থাকা মহিলাদের লেডিস মানিব্যাগ ও মোবাইল হাতিয়ে নিতে থাকে। একে একে ৬টি ব্যাগ চুরি শেষে ৭ম বারে ব্যাগ চুরি করতে গিয়ে ধরা পড়ে রোগীদের হাতে। এসময় জনতা তাদের আটক করে পুলিশে দেয়। তবে এসময় পালিয়ে যায় নদীর অপর সহযোগী রেখা। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ ওসি রবিউল ইসলাম খান জানান, এবারি নতুন না এর আগেও একই অপরাধ করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল হতে গ্রেফতার হয়ে জেল হাজতে ছিল। এবিষয়ে মেহেরপুর থানায় নিয়মিত মামলা রজু হয়েছে এবং আদালতের মাধ্যমে গতকাল রোববার তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
