ঝিনাইদহে অস্ত্রসহ সবুজ মন্ডল গ্রেফতার

আপলোড তারিখঃ 2018-11-26 ইং
ঝিনাইদহে অস্ত্রসহ সবুজ মন্ডল গ্রেফতার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার করাতিপাড়া এলাকা থেকে সবুজ মন্ডল (৩৩) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার ভোরে তাকে আটক করা হয়। সে ওই এলাকার আমজাদ হোসেন মন্ডলের ছেলে। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেন জানান, অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার করাতিপাড়া স্কুলের পাশে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে সবুজ মন্ডলকে আটক করা হয়। পরে তার হাতে থাকা ব্যাগ থেকে উদ্ধার করা হয় একটি শুটারগান ও দুই রাউন্ড গুলি। আটক সবুজ মন্ডল এলাকায় নানা সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ছিল বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)