ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: `আমরা মানুষের জন্য` নামের একটি সংগঠনের সহায়তায় নূর জাহান বেগম (৬০) নামের এক বৃদ্ধার চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এই অপারেশন করা হয়। এ অপারেশনের যাবতীয় ব্যায়ভার বহন করে `আমরা মানুষের জন্য` নামের একটি সংগঠন। চুয়াডাঙ্গা পৌর এলাকার সবুজপাড়ার মৃত বাদল শেখের স্ত্রী নুরজাহান বেগম। দীর্ঘদিন ধরে চোখের ছানি জনিত কারনে ঠিকমতো দেখতে পাননা। দরিদ্র হওয়ায় তার চোখের অপারেশন করা অনেকটা অনিশ্চয়তার মধ্যে ছিলো। নুরজাহান বেগমের এই বিপদে তার পাশে দাড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দেয় আমরা মানুষের জন্য সংগঠন। গতকাল রোববার ডা. শফিউজ্জামান সুমনের অধিনে নুরজাহান বেগমের চোখের ছানি অপারেশন হয়। এসময় উপস্থিত ছিলেন আমরা মানুষের জন্য সংগঠনের সভাপতি শহিদুল হক বিশ্বাস, সহ-সভাপতি জাফরুল হক, সাধারণ সম্পাদক সাহানা ইউছুফ কেয়া, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আল মামুন, নির্বাহী সদস্য আয়েশা পারভীন, হাসনা হেনা রাবেয়া, সৈয়দা মমতাজ, রিজিয়া খাতুন প্রমূখ।
