হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়নের পুরাতন চাকলা গ্রামে পুর্বশত্রুতা মুলকভাবে গত ২৪ নভেম্বর রোববার দিনগত রাতে কে বা কারা পুকুরে বিষ করেছে বলে অভিযোগ উঠেছে। এই বিষ প্রয়োগের ঘটনায় প্রায় দশ লাখ টাকার মাছ মরে যাওয়া শঙ্কা করেছে পুকুরের মালিক। অভিযোগ সূত্রে জানা যায়, জীবননগর উপজেলা ৬নং রায়পুর ইউনিয়নের পুরাতন চাকলা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সাবেক ইউপি সদস্য নজরুল ইসলামের ৫ থেকে ৬ বিঘা জমির জলাকার পুকুরে শক্রতামূলক গভীর রাতে বিষ প্রয়ো করে। এতে প্রায় দশ লাখ টাকা সমপরিমানের মাছ মারা যায় বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় জলাকার মালিক নজরুল ইসলাম বলেন, আমার পুকুরে প্রায় দশ লক্ষ টাকার মাছ দেওয়া ছিল। কে, কি জন্যে আমার এই ক্ষতিটা করলো। আমি তাদের কাছে কি অন্যায় করে ছিলাম। আমি এর বিচার চাই। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি থানায় এবিষয়ে মামলা করবেন বলে জানান ।
