নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৃথকস্থানে বিষপান করে শিশুসহ ২ জন আত্মহত্যার চেষ্টা করেছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার কেদারগঞ্জ সিএন্ডবি পাড়ার সাইদুলের ছেলে জুবায়ের (৪) এবং আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের বাগুন্দ গ্রামের শামসুদ্দিনের ছেলে হামিদুর (৪৫)। জানা যায়, গতকাল শনিবার বেলা ১১টার দিকে শিশু জুবায়ের অসাবধানতাবশত বিষপান করে। কেদারগঞ্জ সিএন্ডবি পাড়ায় অসুস্থ জুবায়েরের পিতা সাইফুল ইদুঁর মারার জন্য বিস্কুটের সাথে বিষ মিশিয়ে তার ঘরে খাটের নিচে রাখে। তারপর তার শিশুসন্তান জুবায়ের অসাবধানতাবশত সেই বিষ মেশানো বিস্কুট খেয়ে ফেলে। শিশু জুবায়ের গুরুত্বর অসুস্থ হয়। তার পরিবারের সদস্যরা তৎক্ষণাত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে, গতকাল বিকাল ৩টার দিকে আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের বাগুন্দ গ্রামে হামিদুর নামের এক ব্যক্তি পারিবারিক অশান্তির কারনে বিষপান করেন। তিনি বাজার করার নাম করে বাড়ি থেকে বের হয় এবং বলশাপুর নামক স্থান থেকে ঘাস মারা বিষ ক্রয় করে তা পান করে আত্মহত্যার অপচেষ্টা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
