গাংনীতে পানিতে ডুবে বৃদ্ধের করুণ মৃত্যু!

আপলোড তারিখঃ 2018-11-25 ইং
গাংনীতে পানিতে ডুবে বৃদ্ধের করুণ মৃত্যু! ছবির ক্যাপশন:
গাংনী অফিস: গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে পানিতে ডুবে খলিলুর রহমান (৬৬) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃদ্ধ খলিলুর ছাতিয়ান গ্রামের মসজিদপাড়ার ফকির মন্ডলের ছেলে। গতকাল শনিবার বিকেলে বাড়ির পাশের একটি পুকুর থেকে খলিলুর রহমানের ভাসমান মরদেহ উদ্ধার করে এলাকাবাসি। স্থানীয়রা জানান, খলিলুর রহমান শনিবার দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যান। তার বাড়িতে আসতে দেরী হওয়ায় পরিবারের লোকজন অনেক খোঁজা-খুজি করে ব্যর্থ হয়। পরে বিকেলে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। স্থানীয়দের ধারণা, খলিলুর রহমান গোসল করতে গিয়ে অসাবধানবশত পানিতে তলিয়ে যায়। পরে মারা যাওয়ার পর তার মরদেহ ভেসে উঠে। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়ায় দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)