চুয়াডাঙ্গায় ইয়াবাসহ ফারুক ও শাহাবুল আটক

আপলোড তারিখঃ 2018-11-25 ইং
চুয়াডাঙ্গায় ইয়াবাসহ ফারুক ও শাহাবুল আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ দু’জনকে আটক করেছে। গত শুক্রবার রাত ৯টার দিকে রুপছায়া সিনেমাহলপাড়া ও গুলশানপাড়ার মধ্যবর্তী এলাকার জোলপাড়া থেকে ১০পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূবর্ক সদর থানা হেফাজতে সোপর্দ করা হলে গতকাল তাদের আদালতে প্রেরণ করা হয়। আটককৃতরা হল- কেদরাগঞ্জ এলাকার ফারুক (৩৫) ও বুজরুক গড়গড়ী পাড়ার শাহাবুল (৩৭)। পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানার এসআই ওহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর শহরের রুপছায়া সিনেমাহল এলাকার জোল পাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কেদরাগঞ্জ এলকার মৃত শহিদুলের ছেলে ফারুক ও বুজরুক গড়গড়ী পাড়ার মৃত রেজাউল ইসলামের ছেলে শাহাবুলকে আটক করেন। এসময় আটককৃত আসামীদের কাছ থেকে ১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অভিযানকারী দল। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হলে গতকাল তাদের আদালতে প্রেরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)