আলমডাঙ্গার ৪০ জনের ওমরা হজ্ব পালনে সৌদি আরব গমন

আপলোড তারিখঃ 2018-11-25 ইং
আলমডাঙ্গার ৪০ জনের ওমরা হজ্ব পালনে সৌদি আরব গমন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী লেমারাস হজ্ব এ্যাভিয়েশনের পরিচালক আলহাজ্ব আহম্মদ আলী ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেছেন। গতকাল শনিবার আলমডাঙ্গার ৪০ জন ব্যক্তি নিয়ে তিনি ওমরা হজ্ব পালনের জন্য সৌদি আরব গমন করেন। তার সাথে রয়েছেন আলমডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী আলমডাঙ্গা পৌরসভার সাবেক কমিশনার আলহাজ্ব ফকির মোহাম্মদ, বিশিষ্ট সার ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ জনির উদ্দিন, সার ব্যবসায়ী গোবিন্দপুর গ্রামের তানভীর, পেট্রোল ব্যবসায়ী আলহাজ্ব মনিরুল ইসলাম, আলহাজ্ব আব্দুল জব্বার, মোক্তার হোসেন, চুয়াডাঙ্গার মোহাম্মদ আবুল কাশেম, বদর উদ্দিন, সাবেক ব্যাংকার আলহাজ্ব আশরাফ আলী, আলহাজ্ব আশরাফুল হক ও আব্দুল করিম। আলহাজ্ব আহম্মদ আলী সকলের জন্য দোয়া কামনা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)