সাংবাদিক পুত্র সুস্থির’র বিয়ে সম্পন্ন

আপলোড তারিখঃ 2018-11-25 ইং
সাংবাদিক পুত্র সুস্থির’র বিয়ে সম্পন্ন ছবির ক্যাপশন:
সাংবাদিক আজাদ মালিতার পুত্র ও জাতীয় সংসদের মাননীয় হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের অফিস সমন্বয়কারী রুবাইত-বিন-আজাদ সুস্থির’র শুভ বিবাহ কক্সবাজারের চকরীয়া উপজেলার চৌধুরীপাড়া মহল্লার আঞ্জু সওদাগর বাড়ির নুরুল আলম চৌধুরী ও ছালমা বেগমের কন্যা ঢাকা উইমেন্স কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া বুলবুলের সঙ্গে সু-সম্পন্ন হয়েছে। কনের দুলাভাই ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামের ঢাকা, হতিরপুলস্থ ৩৯৪ শেহ্রীন হোমস্ এর নিজস্ব ফ্লাটে গত ২৩ নভেম্বর শুক্রবার রাত সাড়ে ৮টার সময় বিয়ে সম্পন্ন হয়। বিবাহ আনুষ্ঠানিকতায় বর সুস্থিরের বিশিষ্ট শুভাকাঙ্খী ও গুরুজন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, সুস্থিরের মামানী বিশিষ্ট গাইনী বিশেষজ্ঞ প্রফেসর ডা. মেরিনা খানম, বন্ধু ডা. এহসানুল হক তন্ময় ও এনটিভি প্রতিবেদক আহমেদ পিপুলসহ চুয়াডাঙ্গা আওয়ামী লীগের খুস্তার জামিল, মুন্সী আলমঙ্গীর হান্নান ও দেলওয়ার হোসেন ও ঢাকাস্থ বন্ধুবর্গ উপস্থিত ছিলেন। বিবাহ অনুষ্ঠানে বর ও কনে উভয়পক্ষের অভিভাবকবৃন্দ ও ঢাকাস্থ আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। (বিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)